স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে ককটেল ও বোমা বিষ্ফোরণ, অবৈধ অস্ত্র প্রদর্শণ ও বেআইনি ভাবে ভোটে বাধাঁ প্রদান করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে জেলার পবা থানায় মামলাটি করেন নওহাটা পৌরসভার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের হাবিব মিয়া। পবা থানায় মামলা নম্বর-৪। মামলায় পবার নওহাটা পৌরসভার সাবেক মেয়র হাফজুর রহমান হাফিজকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহরে বলা হয়েছে গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১ টার সময় বাদীসহ স্থানীয় লোকজন নিজ ভোট কেন্দ্র পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে গেলে প্রধান আসামী হাফিজুর রহমান হাফিজের হুকুমে আসামী নাজমুল ইসলাম বারিক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং অন্যরা পরস্পর যোগসাজসে অবৈধ ভাবে ভোট প্রদান করতে বাধা দেয়।
এ মামলার অন্য আসামীরা হলো, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র দিদার হোসেন ভূলু, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর প্যানেল মেয়র আজিজুল হক। এছাড়া আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম বারীক, আব্দুল বারী খাঁন, শফিকুল ইসলাম শফিক, কামরুল হাসান, খাইরুল (হাজী) , রুকু, সুমন, মো. জয়নাল, রোমেল, রাব্বিসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার করা হবে।