ডিএনএন ডেস্ক: বাড়িভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন। এবার তিন দাবিতে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দাবিতে ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।