১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

করোনায় এক দিনে ২ জনের মৃত্যু

Admin Published: June 17, 2025, 11:29 pm
করোনায় এক দিনে ২ জনের মৃত্যু

ডিএনএনডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


আজ মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।


এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।


দেশে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবসহ এ বছর করোনায় মৃত্যুর সংখ্যা হলো ৭ জন।


গত ৫ জুন করোনায় একজনের মৃত্যুর খবর জানা যায়। এরপর ১৩ জুন দুইজন, ১৫ জুন একজন, ১৬ জুন একজনের মৃত্যু হয়। আর ২৪ ঘণ্টার মৃত্যুর হিসাবসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের। করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৬ জন। আর এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জন।