১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

নিখোঁজের দুদিন পর পুকুর থেকে দুধ বিক্রেতার লাশ উদ্ধার

Admin Published: November 2, 2024, 4:05 pm
নিখোঁজের দুদিন পর পুকুর থেকে  দুধ বিক্রেতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : নিখোঁজের দুদিন পর রাজশাহীর সাগরপাড়া এলাকার বড় পুকুর থেকে সঞ্জিত দাস (৪২) নামের এক দুধ বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে পুকুরের পানিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়। মৃতের পরিবার জানিয়েছে, গত ৩১ অক্টোবর কালীপূজার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন।

বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। এজন্য পুকুর থেকে উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।