৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি

Admin Published: September 15, 2025, 5:57 pm
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি

স্টাফ রিপোর্টার :দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জানা যায় যে, কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ মাসে বিজিবি ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে।


সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।