স্টাফ রিপোর্টার: এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক ড. সারোয়ার জাহান-এর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ (৩ মে)।
ড. জাহান শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে তিনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণে তাঁর নিরলস পথচলা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত, এক অনুপ্রেরণার উৎস।
মহান মুক্তিযুদ্ধের সময় ভ্রাম্যমাণ সংগীত শিল্পীগোষ্ঠী গড়ে তুলে তিনি সংগীতের সুরে সুরে মানুষের হৃদয়ে জাগিয়েছেন সাহস, আশা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। তাঁর সেই অবদান আমাদের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে মুক্তির চেতনা। ২৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান এসিডি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অপরিসীম কৃতজ্ঞতায় তাঁকে স্মরণ করছে। তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।