৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন আজহারী

Admin Published: September 4, 2025, 5:07 pm
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন আজহারী

ডিএনএন ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী। 


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এ দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে, অযাচিতভাবে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’


মিজানুর রহমান আজহারী বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জনআকাঙ্ক্ষা পরিপন্থী। আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।’