স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরের শাহ্ মখদুম থানার তালপুকুরিয়া এলাকার একটি আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে এসআরবি। বুধবার রাত দেড়টার দিকে এসআরবি-৫-এর রাজশাহীর সিপিএসসি কোম্পানির একটি দল এ অভিযান চালায়।
দুপুরে এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে এসআরবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় তল্লাশি চালানো হয়।
এ সময় ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল এবং চারটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।