স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ব্যাটারি চালিত অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। যদিও রেলয়ে কর্তৃপক্ষ বলছে অটোর রিকশার ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের একটি পাইপ ছিঁড়ে যাওয়ায় ইঞ্জিলটি বন্ধ হয়ে যায়। রবিবার রাজশাহীর শিতলাই স্টেশনের অদুরে কদমশহর লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত রাজশাহী থেকে একটি ইঞ্জিন শিতলাই স্টেশনে গিয়ে ইঞ্জিন পরিবর্তন করার পর ট্রেনটি গন্তব্যে যাত্রা করে।
তিনি জানা, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি কদমশহ লেভেলক্রসিং পার হবার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ট্রেনটিকে ধাক্কা দয়।এতে ইঞ্জিনের একটি ফিতা ছিড়ে গেলে টেনের ইঞ্জিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়।