ডিএনএন ডেস্ক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন কাজী আব্দুর রহমান। পদোন্নতি পেয়ে বৃহস্পতিবার তিনি এ পদে যোগদান করেন বলে রাকাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাকাব জানায়, এর আগে কাজী আব্দুর রহমান জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা।