১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

Admin Published: June 19, 2025, 11:33 pm
রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

ডিএনএন ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)।নিহতদের সবার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।


বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে ১৮ থেকে ২০ বছর বয়সী তিন যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন।