৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভীনের জামিন

Admin Published: October 8, 2024, 6:14 pm
তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভীনের জামিন

স্টাফ রিপোর্টার : গত ৫ আগস্ট ছাত্র-জনতার  বৈষম্য বিরোধী আন্দোলনে বাগমারা ভবানীগঞ্জসহ আশপাশের এলাকায় আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা সন্ত্রাসী কর্মকান্ড চালায়।  এসময়  বেশ কিছু লোকজনকে গুলি করে আহত করে।  সেই সাথে অসংখ্য লোকজনকে পিটিয়ে আহত করাও হয়।  এ ঘটনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যানসহ মেয়র খন্দকার শায়লা পারভীনকেও আসামী করে গত ১৭ আগস্ট হামিরকুৎসার আব্দুল মতিন নামের এক ব্যক্তি বাদী হয়ে ২২ জনকে আসামী করে বাগমারা থানায় একটি  মামলা দায়ের করেন। 

এদিকে গত ৫ আগস্টের পর থেকেই স্বামী আবুল কালাম আজাদের সাথে আত্নগোপনে চলে যায় শায়লা পারভীন। 

এরপর আজ ৮ অক্টোবর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন তিনি । পরবর্তীতে আদালত শুনানী শেষে তাঁকে জামিনে মুক্তি দেয় বলে তাঁর  আইনজীবী জানিয়েছেন।