১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন

Admin Published: November 26, 2024, 5:08 pm
বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন

ডিএনএন ডেস্ক : যমুনা নদীর ওপরে বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করেছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 


মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সেতুর পূর্বপাড় টাঙ্গাইলের ভূঞাপুর অংশ থেকে পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদ অংশে পৌঁছায় এবং অপর একটি ট্রেন সেতুর পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ে পৌঁছায়। দুটি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে ট্রায়াল ট্রেন দুইটি চলাচল করছে।



আগামীকাল বুধবার পর্যন্ত এই ট্রায়াল কার্যক্রম চলবে।

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর পরামর্শক প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল লিমিটেডের সাব স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, দুটি ট্রায়াল ট্রেন সেতুর পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ের মধ্যে চালানো হয়েছে। প্রথমে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। ধীরে ধীরে এর গতি বাড়ানো হচ্ছে।



এভাবে বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে এই ট্রায়াল কার্যক্রম চলবে। 

এ প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, রেল সেতুর নির্মাণ কাজ শেষে পরীক্ষামূলকভাবে সেতুর ওপর দিয়ে ট্রেন চালানো হচ্ছে। এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে আরো দুই মাস সময় লাগবে। এরপর আগামী জানুয়ারিতে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।