৫ কার্তিক, ১৪৩৩
২১ অক্টোবর, ২০২৬

ফ্রেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএসের মাধ্যমে চাল বিক্রি

Admin Published: January 28, 2025, 11:44 pm
ফ্রেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএসের মাধ্যমে চাল বিক্রি

ডিএনএন ডেস্ক; ফেব্রুয়ারি থেকে দেশের ওএমএস এর মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রি করবে সরকার। আসন্ন রমজানকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ কম দামে চাল কিনতে পারে।


জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ৬১ জেলার ৪০১ উপজেলায় দৈনিক ৩ মেট্রিক টন করে এবং পার্বত্য তিন জেলার ২৩ উপজেলায় এক মেট্রিক টন করে— মোট ৪২৪ উপজেলার ৮৪৮টি কেন্দ্রে ওএমএস এর চাল বিক্রি করা হবে।


এছাড়া ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায়— ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি করপোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ মে.টন বিক্রয় করা হবে।