১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

Admin Published: December 19, 2024, 2:31 pm
নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

ডিএনএন ডেস্ক : চলতি বছরে নিপাহ ভাইরাসে চার জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজন শিশু, তিনজন পুরুষ। শিশুদের একজন মেয়ে ও একজন ছেলে।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মিলনায়তনে নিপাহ ভাইরাসবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে এ তথ্য জানান আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।



তিনি জানান, মৃত দুজনের বয়স ৩৮ বছর, মেয়ে শিশুটির বয়স ৩ বছর, আরেক শিশুর বয়স ৬ বছর, একজনের বয়স ২৫ বছর।