১১ অগ্রহায়ণ, ১৪৩৩
২৫ নভেম্বর, ২০২৬
News Banner

নৃ-জাতি গোষ্ঠিসমূহের সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নিশ্চিত করার তাগিদ

Admin Published: November 25, 2026, 4:39 pm
নৃ-জাতি গোষ্ঠিসমূহের সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নিশ্চিত করার তাগিদ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নৃ-জাতি গোষ্ঠিসমূহের সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমীর মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।  

বুধবার বেসরকারী সংস্থা সিসিবিভিও'র আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় অনুষ্ঠিত সভায়  রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভার প্রতিপাদ্য বিষয় ছিল নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক কাঞ্চন শিং উরাওঁ এবং সভাপতিত্ব করেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার।

সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর উপ-পরিচালক বেনজামিন টুডু, প্রশিক্ষণ কর্মকর্তা মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয়কমিটির সভাপতি সুধীর সরেন, সিনিয়র সাংবাদিক মামুন-অর—রশিদ, যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক বার্তার প্রতিনিধি ফজলুল করিম বাবলু,  সাংস্কৃতিক কর্মী ও সাবেক প্রধান শিক্ষক মো: ফেরদৌস আলী, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু  এবং সঞ্চালনা করেন উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সভায় নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহনের বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।