স্টাফ রিপোর্টার : পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ সবুজ পৃথিবী গড়তে শপথ নিলো রাজশাহীর তানোর মডেল প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়াসের বৃক্ষচারা উপহার পেয়ে তারা সবুজ পৃথিবী গড়ার শপথ নেই। এ সময় সবাই গাছের চারা আকাশের দিঁকে উঁচিয়ে ধরে।
এর আগে কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক পরিতোষ পাল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও রুপমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন কাঁঠাল, পেয়ারা, জাম, আমলকি, জলপাই, লেবু, ডালিম, মেহগনি, জারুল, নীম ও ছাতিমসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ উপহার প্রদান করা হয়।
এ সময় ‘লাগাব বৃক্ষ, দেব পানি, আমরা গাছ ভালবাসি’, ‘গাছ লাগাব, দেশ গড়ব’, ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা। বাসযোগ্য পৃথিবী গড়তে এসব কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।