সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার)
ডিএনএন ডেস্ক: দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলো মধ্যে ৫টি সরকারি ও ৫টি বেসরকারি। এই অর্থনৈতিক অঞ্চলগুলো বিগত আওয়ামী লীগ সরকারের নির্ধারিত ছিল।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।
এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ) বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, ১০০টির মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।