১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

Admin Published: December 12, 2024, 11:17 pm
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

ডিএনএন ডেস্ক :  ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন  আবেদন আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে পিএসসি।

এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ‘৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’