২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

Admin Published: June 7, 2026, 6:38 pm
৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

ডিএনএন ডেস্ক: উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে ৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী হয়েছেন তামিম ইকবাল। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পরিচালক পদে ওল্ড ডিওএইচএস ক্লাবের প্রার্থী তামিম ইকবাল পেয়েছেন ৭৩ ভোট। অন্যদিকে আবাহনীর প্রার্থী ফাহিম সিনহা পেয়েছেন ৬৬ ভোট। বরিশালের একটি আসনে মোট ৭ ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান।


মূলত দুটি ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২) আজ মূল ভোটযুদ্ধ অনুষ্ঠিত হয়। তবে এর আগেই ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।


এ ছাড়া ক্যাটাগরি-২ থেকেও আরও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।


ফলে ভোটের আগেই মোট আটজন পরিচালক নির্বাচিত হয়ে যান। বাকি ১৫টি পরিচালক পদের জন্য ক্লাব কোটা এবং খুলনা ও বরিশাল বিভাগে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়।