ডিএনএন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় জুটি আনিকা কবির শখ ও নিলয় আলমগীর। ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ৯ বছর পর টিভি পর্দায় আসছে এ জুটির একটি নাটক। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টায় এনটিভিতে প্রচার হবে শখ ও নিলয়ের ‘কিডন্যাপ’ নামের নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার।
শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মাণ করেছিলেন বলে জানান নির্মাতা। তিনি বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তার মধ্যে তাদের দুজনের বিচ্ছেদেরও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচার হচ্ছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে দর্শক আনন্দ পাবে আশা করছি।’