৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

আ. লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত

Admin Published: November 22, 2024, 12:14 pm
আ. লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত

ডিএনএন ডেস্ক : আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজেরে অবস্থান জানিয়েছেন তিনি।


ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা।’