৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ৯ শিশুসহ নিহত নারী

Admin Published: November 25, 2025, 2:00 pm
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ৯ শিশুসহ নিহত নারী

ডিএনএন ডেস্ক: আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কাবুল কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি বাড়িতে ওই হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।


আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।


মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়। এতে ৯  শিশু এবং এক নারী নিহত হন।  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ‘পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের—কাজি মিরের ছেলে—বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।’