২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

‘আল্লাহর রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

Admin Published: September 28, 2026, 6:33 pm
‘আল্লাহর রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

ডিএনএন ডেস্ক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে তিনি ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে দেখেন।রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে ছিল ‘আল্লাহর কসম’। 


ফটোকার্ডে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই (বিএনপির) ট্যাগ বহন করতে হচ্ছে না।’


এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও রুমিন ফারহানা একই ধরনের মন্তব্য করেছিলেন। সেখানেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ বলে উল্লেখ করেন।