৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

আমেরিকা থেকে কানাডায় পৌঁছেছেন সেনাপ্রধান

Admin Published: October 23, 2024, 2:53 pm
আমেরিকা থেকে কানাডায় পৌঁছেছেন সেনাপ্রধান

ডিএনএন ডেস্ক : আমেরিকা থেকে কানাডায় পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৩ অক্টোবর) সেনাপ্রধানের সফর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।  এর আগে ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


ওই সময় আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।



সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।