৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

আন্দোলনে গুলিবিদ্ধ মুরাদকে পাঠানো হলো থাইল্যান্ডে

Admin Published: November 20, 2024, 5:08 pm
আন্দোলনে গুলিবিদ্ধ মুরাদকে পাঠানো হলো থাইল্যান্ডে

ডিএনএন ডেস্ক : অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ মুরাদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।


বুধবার (২০ নভেম্বর) সকাল দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে চিকিৎসার তাকে থাইল্যান্ড পাঠানো হয়।


এ সময়ে বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর তাকে বিদায় জানান।


ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম জানান, রোবোটিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের জন্য মোহাম্মদ মুরাদ ইসলামকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।