২৬ বৈশাখ, ১৪৩৩
০৯ মে, ২০২৬

আসামে দুই দফা ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও

Admin Published: May 9, 2026, 5:49 pm
আসামে দুই দফা ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও

ডিএনএন ডেস্ক: ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচারে ৪০ মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলও কেঁপে উঠেছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এটি আসামের ধুবরি থেকে ৩৪ কিলোমিটার দূরে সংঘটিত হয়।



ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে এটি অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে।

শনিবার বিকেল ৩টা ১৭ মিনিটে ভারতের আসাম রাজ্যের বঙাইগাঁও থেকে ৪৬ কিলোমিটার দূরে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা গভীরতা এখনও নিরূপণ করা যায়নি। ধারণা করা হচ্ছে এটিও মাটির খুব কাছাকাছি বা অগভীর ছিল।

অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলেই সবচেয়ে বেশি অনুভূত হয়ে থাকে। আর গভীর ভূমিকম্প অনেক দূরের অঞ্চলেও টের পাওয়া যায়।


এদিকে আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ এটি অনুভব করার তথ্য জানিয়েছেন।


সূত্র: ভলকানো ডিসকভারি