৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

আত্মসমর্পণ করবে না ইরান, খামেনির স্পষ্ট বার্তা

Admin Published: June 18, 2025, 6:40 pm
আত্মসমর্পণ করবে না ইরান, খামেনির স্পষ্ট বার্তা

ডিএনএন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে ‘অপূরণীয় ক্ষতির’ মুখে পড়তে হবে। কারণ ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না। বুধবার (১৮ জুন) এক টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইরানি জাতি কারো চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে। তারা কখনোই অন্যায় বা জুলুমের সামনে মাথানত করবে না।’


তিনি আরও বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানি জনগণ যে ধৈর্য, সাহসিকতা ও সময়োপযোগী অবস্থান নিয়েছে, তা জাতির উচ্চমানের বোধ ও আধ্যাত্মিকতার পরিচায়ক।’


এ সময় ইরানি জাতির প্রশংসা করে তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতার প্রতিফলন।’


মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্য প্রত্যাখ্যান করে খামেনি বলেন, ‘যারা ইরানের ইতিহাস ও জাতির মনোবল সম্পর্কে জানেন, তারা কখনো হুমকির ভাষায় কথা বলবেন না। কারণ ইরানি জাতির পক্ষে আত্মসমর্পণ করা অসম্ভব।’


তিনি আরও বলেন, ‘আমেরিকানদের মনে রাখা উচিত, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চেষ্টা করলে তার মূল্য অত্যন্ত চড়া দিতে হবে। যুক্তরাষ্ট্রের জন্য তা হবে অপূরণীয় ক্ষতির শামিল।’