৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

Admin Published: August 17, 2024, 2:27 pm
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

ডিএনএন ডেস্ক : দেশে গণহত্যা ও নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একই দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও। শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় এ দাবি জানান তারা।

জয়নুল আবদিন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা গেলে শেখ হাসিনাকেও বন্দিচুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে। একই সঙ্গে গণহত্যা-নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

এসময় নূর বলেন, ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাদেরসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানাচ্ছি।