ডিএনএন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভোটার হচ্ছেন তার একমাত্র কন্যা জাইমা রহমান বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এস এম হুমায়ুন কবীর বলেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে সর্বনিম্ন সাত-আট ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন, সেটিও প্রস্তুত করেছে ইসি।’
তিনি বলেন, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন তারেক রহমান।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।