স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ভারতীয় মদ এবং কীটনাশক আটক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।বুধবার গভীর রাতে ১ বিজিবি ব্যাটালিয়নের মীরগঞ্জ ও আলাইপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকায় পৃথক অভিজান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গতরাত সোয়া ৩ টা থেকে সোয়া ৪ টা পর্যন্ত বিজিবি‘র নিয়মিত টহল দল বাঘা থানার সীমান্ত পিলার ৭৮/২-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এবং সীমান্ত পিলার ৮১/৩-এস থেকে আনুমানিক ৪ কিমি অভ্যন্তরে কিশোরপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন ১৯ বোতল ভারতীয় মদ ও ১০ বোতল জেডি মদ ছাড়াও ৩০ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য বাঘা থানায় এবং কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।