৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে: উপদেষ্টা আসিফ

Admin Published: October 6, 2024, 11:35 pm
বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে: উপদেষ্টা আসিফ

ডিএনএন ডেস্ক : বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। দিন যাচ্ছে তো দাম বাড়ছে আর বাড়ছে।  নিত্যপণ্যের দামে এবার লাগাম টানতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

বাজার মনিটরিংয়ে টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  


রোববার (৬ অক্টোবর) ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।