৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

বাড়তে পারে ঈদের ছুটি

Admin Published: March 3, 2026, 5:46 pm
বাড়তে পারে ঈদের ছুটি

ডিএনএন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। তবে বিষয়টি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা আছে।


এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে। এ সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তাই এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।