৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বায়ুদূষণ: ঢাকায় মাস্ক পরে চলাফেরার পরামর্শ

Admin Published: November 14, 2024, 2:46 pm
বায়ুদূষণ: ঢাকায় মাস্ক পরে চলাফেরার পরামর্শ

ডিএনএন ডেস্ক : আবারও বায়ুদূষণে প্রথম দশটি শহরের তালিকায় উঠে এসেছে ঢাকার নাম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকা রয়েছে নবম স্থানে।


বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। লাইভ বা তাৎক্ষণিক সূচক এর মাধ্যমে কোন শহরের বাতাস কতটা দূষিত, তা নিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক হতে সাহায্য করে এই প্রতিষ্ঠান।


আইকিউএয়ারের বাতাসের মানসূচক অনুযায়ী ঢাকার স্কোর ১৭০, যা মূলত অস্বাস্থ্যকর হিসেবে ধরে নেওয়া হয়। তবে বুধবার তুলনায় এই স্কোর অনেকটাই কম। বৃহস্পতিবার ঢাকার দূষিত বাতাসের ক্ষতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ার পরামর্শ দিয়েছে মাস্ক ব্যবহার করার।


সংস্থাটি বলছে, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে; ঘরের জানালা বন্ধ রাখতে হবে। সংস্থাটির তথ্যমতে, বৃহস্পতিবার ঢাকার বাতাস যে কোনো মানুষের স্বাস্থ্যের জন্যই বেশ ক্ষতিকর।


একই সময় ৬৯২ স্কোর নিয়ে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, স্কোর ছিল ৫০৫। 


ঢাকার বাতাস দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। বৃহস্পতিবার এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান মাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি।