৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বছরের প্রথমদিন সুখবর পেলেন তানোরের সাবেক মেয়র মিজান

Admin Published: January 1, 2026, 11:40 pm
বছরের প্রথমদিন সুখবর পেলেন তানোরের সাবেক মেয়র মিজান

স্টাফ রিপোর্টার : নতুন বছরের প্রথমদিন বহিস্কারাদেশ প্রত্যাহারে জেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনের প্রেক্ষিতে তাঁর  বহিস্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির সদস্যপদ ফিরিয়ে দেয়া হলো। ফলে তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান পুনরায় রাজশাহী জেলা বিএনপির সদস্য পদ ফিরে পেলেন।

মিজানুর রহমান মিজান তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় শুকরিয়া আদায় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন ও রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।