স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র নেতা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র, সবেক এমপি ও রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, এদেশের একজন উজ্জল নক্ষত্র। আকাশে অনেক তারা জ¦লে এবং নিভে যায়, কিন্তু বেগম জিয়ার সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আসলেন, জয় করলেন, আবার সবাইকে এক সাগর পানিতে ভাসিয়ে চলে গেলেন। তিনি চলে গেলেও আজীবন তিনি বিশ্ববাসীসহ দেশের মানুষের মনের মনিকোঠায় বেঁচে আছেন। তেমনি বেগম জিয়াও সেবভাইে সবার মনিকোঠায় উজ্জল নক্ষত্র হয়েই বেঁচে থাকবেন।
বুধবার রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে আলোচনা ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে জেলার ৬ টি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বেগম জিয়াকে মা বলে সংবোধন করে মিনু আরো বলেন, তিনি তাঁকে অনেক দিয়েছেন। তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পদে ছিলেন। সেইসাথে ওই সময়ে সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন। বেগম জিয়া তাঁকে কখনো মিজানুর রহমান মিনু বলে নয় শুধু মিজান বলে ডাকতেন। কাদামাটি দিয়ে যেভাবে পালরা মুর্তি বানিয়ে সবার সামনে উপস্থপান করেন। ঠিক সেইভাবে তাঁকেও বেগম জিয়া তৈরী করেছিলেন। তিনি বলেন, বেগম জিয়া জনগণের মুর্ত প্রতিক। তিনি স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলনে আপোসহীন ভাবে নেতৃত্ব দিয়েছেন। সারাবিশ্বের নিকট তাঁর সততা ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এজন্য তিনি সবার নিকট গ্রহনযোগ্যতাও পেয়েছেন।
মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর বিএনপিট কর্মীরা সবাই স্থির, সবাই একে অপরের পরিপুরক। স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে বুকের বোতাম খুলে বুলেটের সামনে দাঁড়িয়েছে। আগামীতেও তাই হবে। বিগত দিনে যেভাবে রাজশাহী বিভাগে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন বেগম জিয়া চলে গেলেও তাঁর রেখে যাওয়া সন্তান দলকে দেখে রাখবে এবং বিএনপির পতাকা মাথায় করে চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয় সম্পাদক, ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও জেলা বিএনপি সদস্য দেবাশীষ রায় মধু।
অনুষ্ঠানে রাজশাহী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রুখ উপস্থিত ছিলেন।