৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন বিএলডিপি নেতৃবৃন্দ

Admin Published: November 30, 2025, 4:10 am
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন বিএলডিপি নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনা করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)। 

শনিবার পার্টির মহাসচিব মনিরুজ্জামান স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএলডিপির চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ ও মহাসচিব মনিরুজ্জামান স্বাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনা করেন। তারা এক বিবৃতিতে বলেন, দেশের এই ক্রান্তিকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মত দেশের অভিভাবকের সুস্থ থাকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।