৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বিডিআর বিদ্রোহ মামলার ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

Admin Published: September 9, 2024, 1:02 pm
বিডিআর বিদ্রোহ মামলার ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

ডিএনএন ডেস্ক : বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটরগণের নিয়োগ আদেশ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।  গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর (জিপি-পিপি) সানাহ মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশ তাদের নিয়োগ বাতিল করা হয়। 


আদেশে বলা হয়, ‘লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার  ১৭ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ এতদ্বারা বাতিল করা হলো।’


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, এই দুদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।