১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

Admin Published: May 31, 2025, 4:48 pm
বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

ডিএনএন ডেস্ক: আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আগামী ২ জুন আলোচনা জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।


তিনি বলেন, আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।


তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।


ফ্যাসিবাদের কূটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার।


এর আগে, ২৪ মে প্রধান উপদেষ্টা বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক করেন। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল ৩টি বিষয়ে আলোচনা হয়। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন।


বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, আমরা বলেছি, এই ৩টি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখব এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব।