৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ

Admin Published: August 9, 2024, 7:36 pm
বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ

ডিএনএন ডেস্ক : বিজ্ঞাপন বা অন্য কোন প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শনিবার (৯ আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।