৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

বিয়ে করলেন নায়িকা শাকিবা

Admin Published: January 23, 2026, 12:54 pm
বিয়ে করলেন নায়িকা শাকিবা

ডিএনএন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। ক্যারিয়ারে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। আর অনবদ্য অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন দর্শকদের। চিত্রনায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ফলে অল্পতেই শক্ত অবস্থানে জায়গা করে নিতে পেরেছিলেন এ অভিনেত্রী।এ নায়িকা হঠাৎ করেই লাইট-ক্যামেরার আড়ালে চলে যান। দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন। এর মাঝে কোনো খোঁজ পাওয়া যায়নি তার। তবে এবার ভিন্নভাবে আলোচনায় এসেছেন তিনি। বিয়ে করে নতুন জীবনে পা দিয়েছেন। অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে বিয়ে করেছেন শাকিবা।



জানা গেছে, গত ১৯ জানুয়ারি উজ্জ্বল ও শাকিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ফ্রেমবন্দি হওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।’


এদিকে শাকিব ও উজ্জ্বলের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অনেকে। প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন শাকিবা। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নেই’। এরপর প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এদিকে উজ্জ্বল একসময় নিয়মিত ছোটপর্দায় অভিনয় করতেন। তবে বর্তমানে তাকে তুলনামূলক কম দেখা যায়।