২ বৈশাখ, ১৪৩৩
১৬ এপ্রিল, ২০২৬

বৈশাখী সাজে মিম

Admin Published: April 14, 2026, 1:18 pm
বৈশাখী সাজে মিম

ডিএনএন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নিজের অভিনয় দক্ষতা ও রুপের জাদুতে বরাবরই দর্শকদের মুগ্ধ করে আসছেন এই সুন্দরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব দেখা যায় এই অভিনেত্রীকে। তারই ফল স্বরূপ মিম মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের মাঝে।


প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।


পরিহিত শাড়ির লাল পাড়ের আভা এবং হাতে রঙিন চুড়ির সমন্বয় অভিনেত্রীর লুকে এনেছে উৎসবের আবহ। খোলা চুল, কপালে ছোট লাল টিপ আর সোনালি গয়নায় ফুটে উঠেছে বাংলাদেশি নারীর চিরচেনা ঐতিহ্যবাহী সৌন্দর্য। তার এমন বৈশাখী সাজ দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন তার ভক্ত অনুরাগীরা।