৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বড় হচ্ছে উপদেষ্টা পরিষদ, সন্ধ্যায় শপথ

Admin Published: November 10, 2024, 5:02 pm
বড় হচ্ছে উপদেষ্টা পরিষদ, সন্ধ্যায় শপথ

ডিএনএন  ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বড় হচ্ছে। সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন।   সন্ধ্যায় তারা উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন।  রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং।


নতুন উপদেষ্টাদের নাম পরিচয় প্রকাশ করেনি বঙ্গভবন প্রেস উইং।  


তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন।


নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে।


ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গদি ছেড়ে পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়।


এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।