৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন করা হবে : পরিবেশ উপদেষ্টা

Admin Published: May 19, 2025, 3:00 pm
বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন করা হবে : পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন এবং স্লুইসগেট অপসারণ করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্লুইসগেটের আর প্রয়োজন নেই। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিনের মধ্যেই বড়ালের উৎসমুখ খনন করা হবে। এজন্য পানি উন্নয়ন বোর্ড থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। পরবর্তী সরকার আসলে এটা আরও বিস্তৃত করতে পারবে। সোমবার রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ধারে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলে।

পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, বালু ও ভূমিদস্যুতা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। এই  পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে। দিনে বা রাতে যেকোনো সময় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বকলে জানান তিনি। তিনি আরও বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আরও দেড় বছর আছে। যথাসময়ে চুক্তি নবায়ন করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

এ সময় রাজশাহী জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও চারঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।