৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে আহত ৪, মৃত্যু ৩

Admin Published: July 11, 2024, 9:12 pm
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে আহত ৪, মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার : আজ ১১ জুলাই  বিকেল সাড়ে ৫টার দিকে, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামারজগদইল দিঘিপাড়া গ্রামের পাশের  মাঠে কৃষি কাজ করার সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে, একসাথে ৬ জন আহত হয়। 

আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসায় ৪ জন সুস্থ হলেও ২ জনের অবস্থার অবনতীর হলে তাদের  নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  ২জনকেই মৃত ঘোষণা করেন।

 মৃত ব্যক্তি দ্বয় গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিননাতপুর গ্রামের উজ্জ্বল (৬০) ও কামাল হোসেন( ৩০)।

অন্যদিকে নাচোল ইউপির  ৯নং ওয়ার্ড ঝলঝলিয়া গ্রামের মোহা: আখের কারী সাহেবের ছেলে মো: ওসমান আলী (৩০),  বিকেল ৫ টার সময় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন।