৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

চারঘাটে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, রামেকে ভর্তি

Admin Published: February 11, 2026, 6:35 pm
চারঘাটে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, রামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে বিরাজ আলী (৪৭) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার দুপুরে নিজ গ্রাম রামচন্দ্রপুরের রাস্তার ওপর তার ওপর হামলা চালানো হয়। বিরাজ আলী জানিয়েছেন, তিনি ইউনিয়ন বিএনপির সদস্য এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের একটি নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে ছিলেন। হামলার পর স্থানীয়রা প্রথমে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাতে ও পায়ে অস্ত্রোপচারের পর তিনি এখন  র রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, বিরাজ আলীর দুই পায়ে হাঁটুর নিচে এবং দুই হাতে ধারালো অস্ত্রের জখম ছিল। হাসপাতালে ভর্তির পর একটি অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরীক অবস্থা স্থিতিশীল।

হাসপাতালে চিকিৎসাধিন বিরাজ আলী বলেন, ঘটনার ব্যাপারে আমি কিছুই বুঝতে পারি নি। ঘাস কেটে সাইকলে বাড়ি ফেরার পথে হেলমেট পরা এক ব্যক্তি হঠাৎ সাইকেলের ওপর বাড়ি মারল। আমি পড়ি গেলাম। এরপর ধারালো ছুরি দিয়ে কুপায়ছে। লোকজন আসার পর সে মোটরসাইকেলে চলে যায়। তিনি অভিযোগ করে বলেন, হামলাকারী জামায়াতের লোক। আমার দোকানে আবু সাঈদ চাঁদের ব্যানার লাগাইছি, ভোটের অফিস চালাইছি তাই হামলা চালানো হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আইয়ুব আলী বলেন, ঘটনা শুনেছি। উনি ভালো মানুষ। নির্ঝঞ্চাট মানুষ হিসেবে পরিচিত। মুখ বেঁধে কে বা কারা এ ঘটনা ঘটিয়েটছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত না। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানান তিনি। তিনি বলেন, দোষী ব্যক্তিকে খুঁজে আইনের আওতায় আনা হোক।

চারঘাট থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে