৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের

Admin Published: February 15, 2026, 1:03 pm
‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের

ডিএনএন ডেস্ক: ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।


পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’


এর আগে গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন।


ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে শিশির মনির লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’


ছায়া মন্ত্রিসভা কী


সাধারণত সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যেখানে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে “ছায়া মন্ত্রী” থাকেন। যারা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করেন।


এই ব্যবস্থার মূল কাজ হলো সরকার যখন কোনো নীতি গ্রহণ করবে, তখন বিরোধী দলের ছায়া মন্ত্রী সেই নীতির ভালো-মন্দ দিক বিশ্লেষণ করবেন, সম্ভাব্য ত্রুটি বা ঝুঁকি চিহ্নিত করবেন এবং বিকল্প প্রস্তাব উপস্থাপন করবেন।


যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখে।