ডিএনএন ডেস্ক: তিনি বলিউডের চিরকুমার সালমান খান। বয়স ষাট পেরিয়েও অবিবাহিত। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলায় যাওয়া হয়নি সুপারস্টারের। বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ ভালোবানা দিবস উপলক্ষে যে চমক দিলেন, তাতে অনুরাগীগের মন্তব্য, ‘এ তো রোমান্সে আমির-শাহরুখকেও টেক্কা!’
ভালোবাসা দিবস উপলক্ষে আসন্ন সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’র নতুন গান ‘ম্যায় হুঁ’ প্রকাশ্যে এনেছেন সালমান খান।
এই গানের এক দৃশ্যেই নায়িকা চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে একচাদরে রোমান্সে ভাসতে দেখা গেল তাকে।
এই সিনেমায় সালমান খানকে দেখা যাবে কর্ণেল বিকুমল্লা সন্তোষের ভূমিকায়। কিন্তু জাওয়ান বলে কি সংসার-প্রেয়সী বিরাগী হতে হবে? তা নয়! গানে গানে সেটাই ফুটিয়ে তুলেছেন সুপারস্টার। সালমান বলছেন, এই প্রেমদিবসে ‘ম্যায় হুঁ’ গানের মাধ্যমেই ভালোবাসার জোয়ারে ভেসে যান।
অনুরাগীরাও তাকে রোমান্টিক অবতারে দেখে উচ্ছ্বসিত।
গত ডিসেম্বরে ‘ব্যাটেল অফ গালওয়ান’ সিনেমার টিজার শেয়ার করেই চমক দিয়েছিলেন সালমান। এবার ভালোবাসা দিবসে রোমান্টিক অবতারে ধরা দিলেন এই অভিনেতা।