২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

দাম্মাম বিমানবন্দর বন্ধ: কাতারে বিমানের জরুরি অবতরণ

Admin Published: October 12, 2026, 10:20 am
দাম্মাম বিমানবন্দর বন্ধ: কাতারে বিমানের জরুরি অবতরণ

ডিএনএন ডেস্ক: সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ৪ শতাধিক যাত্রী নিয়ে বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিশেষ বিমানটি গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী দেশ কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।


বিমান সূত্র জানায়, বিমানের বোয়িং মডেলের বড় উড়োজাহাজটি দাম্মামের আকাশসীমায় পৌঁছানোর পর আকস্মিক বিমানবন্দর বন্ধের ঘোষণা আসে। নিরাপদ অবতরণের জন্য চালক আকাশের ওপর আধা ঘণ্টারও বেশি সময় চক্কর দেন।


পরবর্তী সময়ে জ্বালানি ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উড়োজাহাজটি দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।


উড়োজাহাজটির যাত্রী তালিকা সূত্রে জানা গেছে, এটিতে মোট যাত্রী ছিলেন ৪০৭ জন। এর মধ্যে ২৩ জন উচ্চ শ্রেণির এবং ৩৮৪ জন সাধারণ শ্রেণির যাত্রী। সাধারণ শ্রেণির সবকটি আসনই পূর্ণ ছিল।

আরও পড়ুন: রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে ৪ শতাংশ

হঠাৎ অবতরণের কারণে দোহার বিমানবন্দরে এত বিপুল সংখ্যক যাত্রী নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুটা বেগ পেতে হয় সংশ্লিষ্টদের।


এদিকে উড়োজাহাজটি দোহায় নামার পর নতুন জটিলতা তৈরি হয় প্রকৌশলী নিয়ে। আকস্মিক অবতরণের কারণে ওই মুহূর্তে জরুরি অবতরণ করা উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণ বা উড্ডয়ন যোগ্যতা পরীক্ষার জন্য দোহায় কোনো অতিরিক্ত প্রকৌশলী উপস্থিত ছিলেন না।

পরবর্তীতে দোহা বিমানবন্দর প্রধানের জরুরি অনুরোধে সেখানে কর্মরত প্রকৌশলীরা এগিয়ে আসেন।

আরও পড়ুন: জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

দোহা থেকে ঢাকার উদ্দেশে বিমানের অপর একটি নিয়মিত উড়োজাহাজ স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে সফলভাবে প্রস্থান করার পরপরই ওই উড়োজাহাজের প্রকৌশলী দল জরুরি অবতরণ করা উড়োজাহাজটি পরীক্ষা করতে ছুটে যান।