১৫ চৈত্র, ১৪৩২
২৯ মার্চ, ২০২৬

দাম্পত্য জীবন নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

Admin Published: March 28, 2026, 2:01 pm
দাম্পত্য জীবন নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

ডিএনএন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। কাজ করেছেন হলিউডেও। কাজের সুবাদে পরিচয় হওয়া মার্কিন গায়ক নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেন ২০১৮ সালে। ১০ বছরের ছোট এ গায়ককে বিয়ে করে পার করেছেন অর্ধযুগের বেশি সময়। বিয়ের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। দাম্পত্য জীবনে বেশ সুখী তারা এমন কথা অভিনেত্রী একাধিকবার সাক্ষাৎকারে বলেছেন। তবুও সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে সংসার ভাঙছে প্রিয়াঙ্কার। তবে বিষয়টি এতদিন এড়িয়ে গেলেও এবার নীরবতা ভেঙে জবাব দিলেন অভিনেত্রী।


সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি, আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি। মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এ ধরনের গুজব ভাইরাল হয়? আমি এখনো বুঝতে পারি না!’


নিকের সঙ্গে দাম্পত্য জীবনে সুখে থাকলে মানুষ কেন বিচ্ছেদের গুঞ্জন উড়াচ্ছে? এ প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমরা ভিন্ন দুই দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, আমাদের বয়সের পার্থক্যও বেশ। হয়তো এসব কারণেই মানুষ কথা বলে। কিন্তু আমরা গত আট বছর ধরে খুব সুখে আছি।’


প্রিয়াঙ্কা চোপড়া জোর দিয়ে জানান, তারা নেতিবাচক কথাবার্তাকে পাত্তা দেন না। বরং নিজেদের সম্পর্কেই মনোযোগী। এসব তথ্য স্মরণ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘অন্যরা কী বলছে, তা নিয়ে আমরা ভাবি না। আমরা খুবই সুখে আছি।’